|

জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এর ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। ঢাকা বিভাগের অন্তর্গত ১৭টি জেলার মধ্যে ফরিদপুর একটি বৃহত্তম ঐহিত্যবাহী জেলা। ফরিদপুর জেলাটি মূলত ৮৯.২৯০ পূর্ব হতে ৯০.১১০ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৩.১৭০ উত্তর হতে ২৩.৪০ ০ উত্তর অক্ষাংশে অবস্থিত। ফরিদপুর জেলার উত্তরে রাজবাড়ী ও মানিকগঞ্জ, দক্ষিণে গোপালগঞ্জ, পশ্চিমে মাগুরা ও নড়াইল এবং পূর্বে মাদারীপুর এবং মুন্সীগঞ্জ জেলা অবস্থিত। পদ্মা, আড়িয়াল খাঁ, মধুমতি, ভূবনেশ্বর, কুমার নদী বিধৌত হযরত শাহ্ ফরিদ (রহঃ) এর পূণ্য স্মৃতিতে ভাস্মর এ ফরিদপুর জেলা। অসংখ্য রাজনীতিবিদ, সমাজসেবক, শিল্পী, সাহিত্যিকের জন্মস্থান এ ফরিদপুর জেলায়। সুপ্রাচীনকাল থেকেই ফরিদপুরের রয়েছে অনেক কীর্তিময় গৌরব-গাঁথা। জেলা প্রশাসনের অধীনে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা এবং অক্লাত্ম পরিশ্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সেবা প্রদান করে আসছে। তথ্য প্রযুক্তির এই যুগে নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং দ্রুত নিস্পত্তির লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমণ্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ও নির্দেশনায় ফরিদপুর জেলা প্রশাসন এ পোর্টালটি খোলার উদ্যোগ নিয়েছে। এই ওয়েবসাইটে ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ তথ্যাদি সন্নিবেশ করা হবে। আশা করি এ জেলার অধিবাসী, প্রবাসী তথা আপামর জনগণ এতে অনেক উপকৃত হবেন। |
|